বাংলাদেশের ভ্রমণ, পথে পথে বাংলা · English
Bangladesh Traveller

ভ্রমণের গল্প

বাংলাদেশ ট্রাভেলার কেন

দেশের পর্যটনের গল্প ঠিকভাবে বলার জন্য একটি স্বাধীন, দ্বিভাষিক ভ্রমণ মিডিয়া। আমরা কী করব, কীভাবে করব, আর আপনি কীভাবে যুক্ত হবেন।

Bangladesh Traveller Desk ·

হলুদ সরিষা খেতের মাঝ দিয়ে সবুজ মাঠ, দূরে হেঁটে যাচ্ছেন কয়েকজন
ছবি: Manzur Alam / Unsplash

৬৪টি জেলা। অসংখ্য নদী, পাহাড়, হাওর, বন আর সমুদ্র। এ দেশের ভ্রমণের গল্প এখনো অনেকটাই অজানা, আর যতটুকু জানা, তার বেশির ভাগই ছড়িয়ে আছে ফেসবুক পোস্ট আর ভিডিওর মন্তব্যে।

বাংলাদেশ ট্রাভেলার শুরু হলো সেই গল্পগুলোকে এক জায়গায়, যত্ন নিয়ে, ঠিকভাবে বলার জন্য।

আমরা যা করব

  • যাচাই করা ভ্রমণ গাইড: যাতায়াত, খরচ, মৌসুম আর সরকারি নিয়ম, তারিখসহ, সূত্রসহ।
  • ভ্রমণের গল্প: দেশজুড়ে লেখক আর আলোকচিত্রীদের চোখে দেখা বাংলাদেশ।
  • পর্যটন শিল্পের খবর: হোটেল, ট্যুর অপারেটর, বিনিয়োগ আর নীতিমালা নিয়ে নিয়মিত বিশ্লেষণ।
  • ম্যাগাজিন: সেরা লেখাগুলো নিয়ে বাংলা ও ইংরেজিতে বাংলাদেশ ট্রাভেলার ম্যাগাজিন।

যেভাবে করব

আমরা সম্পাদকীয়ভাবে স্বাধীন। কোনো লেখা স্পনসর করা হলে তা স্পষ্টভাবে চিহ্নিত থাকবে। যেখানে আমাদের মালিক প্রতিষ্ঠানের কোনো স্বার্থ জড়িত, সেখানে লেখার শেষে তা জানিয়ে দেব।

আপনিও লিখুন

আপনি যদি ঘুরতে ভালোবাসেন, লিখতে বা ছবি তুলতে পারেন, কিংবা কোনো এলাকাকে হাতের তালুর মতো চেনেন, আমরা আপনার লেখা চাই। কীভাবে লেখা পাঠাবেন, এখানে দেখুন।

পথে দেখা হবে।

এই লেখাটি ইংরেজিতেও পড়ুন: Why we started Bangladesh Traveller

আমাদের সাথে লিখুন

আপনার ভ্রমণের গল্প, গাইড বা ছবি পাঠান। সেরা লেখাগুলো জায়গা পাবে বাংলাদেশ ট্রাভেলার ম্যাগাজিনে।

লেখা পাঠান